ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪৭
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৭) উম্মু হাবীবা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি যুহরের পূর্বে চার রাকআত ও যুহরের পরে চার রাকআত সালাত নিয়মিত সুসংরক্ষিতরূপে আদায় করবে আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন।
كتاب الصلاة
عن أم حبيبة رضي الله عنها مرفوعا: من حافظ على أربع ركعات قبل الظهر وأربع بعدها حرمه الله على النار
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-৪২৮; সুনান নাসায়ি, হাদীস-১৮১৫; সুনান ইবন মাজাহ, হাদীস-১১৬০; সুনান আবু দাউদ, হাদীস-১২৬৯]