ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮১০
নামাযের অধ্যায়
আযানের পরে মসজিদ থেকে বের হওয়া
(৮১০) তাবিয়ি সায়ীদ ইবনুল মুসাইয়িব (মৃ: ৯৩ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আযানের পরে মসজিদ থেকে মুনাফিক ছাড়া কেউ বের হয় না। ব্যতিক্রম শুধু ওই ব্যক্তি যে ফিরে আসার উদ্দেশ্য নিয়ে কোনো প্রয়োজনে বের হয়েছে।
كتاب الصلاة
عن سعيد بن المسيب مرفوعا: لا يخرج من المسجد أحد بعد البداء إلا منافق إلا أحد أخرجته حاجة وهو يريد الرجوع

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ মারাসীল গ্রন্থে । হাদীসটি শক্তিশালী মুরসাল)। [মারাসীল আবু দাউদ, হাদীস-২৫]

হাদীসের ব্যাখ্যা:

১. এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, আযানের পরে নামায না পড়ে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ২/৫৪) তবে একান্ত প্রয়োজনে বা মাসজিদে ফিরে আসার নিয়তে বের হওয়া যেতে পারে। এ ছাড়া আযানের পরে মাসজিদ থেকে বের হওয়া যাবেনা।

২. এই হাদীসে ই'তেকাদী নিফাক নয় বরং আমলী নিফাকের উল্লেখ করা হয়েছে। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে বা এমন কোন কাজ যা না করলে কোনরূপ বিবাদ বিসম্বাদ হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা নিজের বা অন্য কারো মারাত্মক ক্ষতি হতে পারে তা সম্পাদনের জন্য বাইরে যাওয়া যাবে। মুসাফির ব্যক্তি বাস, ট্রেন বা বিমান না পাওয়ার আশঙ্কা করলে জামা'আতের পূর্বে মসজিদ থেকে চলে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় জামা'আতের নামায না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হবে। আর তা আমলী নিফাক হিসাবে গণ্য হবে।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান