ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮১১
নামাযের অধ্যায়
মসজিদের প্রবেশের সময় ও মসজিদ থেকে বের হওয়া সময় পাঠের দুআ
(৮১১) আবু হুমাইদ রা. ও আবু উসাইদ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বলবে, 'হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন’ । আর যখন বের হবে তখন বলবে, 'হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার অনুগ্রহ-রিযিক প্রার্থনা করছি'।
كتاب الصلاة
عن أبي حميد وأبي أسيد رضي الله عنهما مرفوعا: إذا دخل أحدكم المسجد فليقل: اللهم افتح لي أبواب رحمتك وإذا خرج فليقل اللهم إني أسألك من فضلك
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-৭১৩; সুনান আবু দাউদ, হাদীস-৪৬৫; সুনান নাসায়ি, হাদীস-৭২৯; সুনান ইবন মাজাহ, হাদীস-৭৭২]
যিয়া’ মাকদিসি অনুরূপ হাদীস আলী রা. থেকে সঙ্কলিত করেছেন। যিয়া’ ও আহমাদ অনুরূপ হাদীস সাইয়িদাতুনা ফাতিমা রা. থেকে সঙ্কলিত করেছেন। যিয়া’র বর্ণনায় প্রবেশ ও বের হওয়ার দুআয় অতিরিক্ত বলা হয়েছে: بسم الله والسلام على رسول الله 'আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের উপর সালাম'। [মুসনাদ আহমাদ, হাদীস-২৬৪১৭; সুনান ইবন মাজাহ, হাদীস-৭৭১]