ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯৯
নামাযের অধ্যায়
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৯) আয়িশা রা. বলেন, আমি একদিন দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) আমার গৃহের দরজায় দাঁড়িয়ে ছিলেন। হাবশিগণ তাদের লাঠি-বল্লম নিয়ে মসজিদের মধ্যে খেলা করছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চাদর দিয়ে আমাকে আড়াল করলেন। আমি তাদের খেলা দেখলাম।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها قالت: لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يوما على باب حجرتي والحبشة يلعبون (بحرابهم) في المسجد ورسول الله صلى الله عليه وسلم يسترني بردائه أنظر إلى لعبهم

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৪৫৪; সহীহ মুসলিম, হাদীস-৮৯২; মুসনাদ আহমাদ, হাদীস-২৫৩৩৩]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ৭৯৯ | মুসলিম বাংলা