ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯৪
নামাযের অধ্যায়
মসজিদ আল্লাহর যিকর, সালাত, কুরআন তিলাওয়াত ইত্যাদির জন্য; জাগতিক কথাবার্তা ও কাজকর্মের জন্য সেখানে বসা উচিত নয়
(৭৯৪) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষের মধ্যে এমন এক সময় আসবে, যখন তারা তাদের মসজিদগুলোতে বৃত্তাকারে বসবে। তাদের একমাত্র উদ্দেশ্য হবে দুনিয়া । এদের মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তোমরা এদের সাথে বসবে না।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا: يأتي على الناس زمان يتحلقون في مساجدهم وليس همتهم إلا الدنيا ليس لله فيهم حاجة فلا تجالسوهم

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুস্তাদরাক হাকিম, হাদীস-৭৯১৬]

[যাহাবিও হাকিমের সাথে একমত পোষণ করেছেন। কিন্তু আলবানি বলেন, 'হাদীসটির সনদ অত্যন্ত দুর্বল। কেননা এর সনদে আহমাদ ইবন বাকর বালিসি রয়েছেন, তিনি মিথ্যায় অভিযুক্ত; যাহাবি নিজেই তার অগ্রহণযোগ্যতার কথা উল্লেখ করেছেন'। এই হাদীসটি ইবন আবী শাইবা ও বাইহাকি হাসান বসরি থেকে মুরসালরূপে সঙ্কলন করেছেন। ইবন হিব্বান সঙ্কলিত ইবন মাসউদের (নিচের ৭৯৩ নং) হাদীসকে আলবানি হাসান বলেছেন। হাদীসটি তাবারানিও সঙ্কলন করেছেন, যার সনদ বাযীগ আবুল খালীলের কারণে দুর্বল। দেখুন: মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৩৫৩১০; বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস- ২৭০১; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-১০৪৫২; আসকালানি, ইতহাফুল মাহারাহ ১০/২৫৩; আলবানি, সিলসিলাহ সহীহাহ ৩/১৫১-১৫৩; সহীহুত তারগীব ১/৭২। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান