ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৯০
নামাযের অধ্যায়
মসজিদে উকুন ফেলা
(৭৯০) একজন আনসারি সাহাবি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমাদের কেউ তার কাপড়ে উকুন পায় তাহলে সে যেন উকুনটি চেপে মেরে ফেলে এবং তাকে মসজিদে ফেলে না দেয়।
كتاب الصلاة
عن رجل من الأنصار رفعه إذا وجد أحدكم القملة في ثوبه فليصرها ولا يلقها في المسجد

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৩৪৮৫; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৭৪৮৭; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-৩৬০৮]
tahqiqতাহকীক:তাহকীক চলমান