ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৯
নামাযের অধ্যায়
মসজিদ নিয়ে গৌরব-অহঙ্কার করা ও সেগুলোতে কারুকার্য করা
(৭৭৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমাকে মসজিদগুলো কারুকার্যময় করতে নির্দেশ দেওয়া হয় নি।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: ما أمرت بتشييد المساجد
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৪৪৮; সহীহ ইবন হিব্বান, হাদীস-১৬১৫]