ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৭৮
নামাযের অধ্যায়
মসজিদ নিয়ে গৌরব-অহঙ্কার করা ও সেগুলোতে কারুকার্য করা
(৭৭৮) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানুষ মসজিদ নিয়ে পরস্পরে গৌরব-অহঙ্কার না করা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا: لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ, নাসায়ি, আবু দাউদ ইবন খুযাইমা হাদীসটিকে সহীহ বলে গণ্য করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৪৪৯; সুনান নাসায়ি, হাদীস ৬৮৯; সুনান ইবন মাজাহ, হাদীস-৭৩৯; সহীহ ইবন খুযাইমা, হাদীস-১৩২৩; মুসনাদ আহমাদ, হাদীস-১২৩৭৯]