ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫৫
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে আয়াত গণনা করা
(৭৫৫) ওয়াসিলা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরয সালাতের মধ্যে আয়াত গুণতে নিষেধ করেছেন এবং নফল সালাতে অনুমতি দিয়েছেন।
كتاب الصلاة
عن واثلة رضي الله عنه قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن عد الآي في المكتوبة ورخص في السبحة
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু মুসা ইসপাহানি)। [আইনি, আল বিনায়াহ ২/৪৬৪]
গ্রন্থকার রাহ. টীকায় বলেন, 'আল ইমাম শারহুল ইলমাম' গ্রন্থের বরাতে বিনায়া গ্রন্থে হাদীসটি উল্লেখ করা হয়েছে। গ্রন্থকার বলেন, আমি এই হাদীসের সনদ জানতে পারি নি।
আবু ইয়া'লা মাউসিলি তার মুসনাদ গ্রন্থে ওয়াসিলা রা. থেকে সঙ্কলিত করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: عد الآي في التطوع ولا تعده في الفريضة 'তুমি নফল সালাতে আয়াত গণনা করবে এবং ফরয সালাতে আয়াত গণনা করবে না'। সম্ভবত আল ইমাম গ্রন্থে এই হাদীসটির ভাবার্থ উল্লেখ করা হয়েছে। এই হাদীসটির সনদ দুর্বল। দেখুন: আবু ইয়া'লা, আল মুসনাদ ১৩/৪৭৩-৪৭৫; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ ২/২৬৭। (অনুবাদক)