ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৫১
নামাযের অধ্যায়
যে সকল স্থানে সালাত আদায় করা মাকরূহ বা অপছন্দনীয়
(৭৫১) আবু মারসাদ গানাবি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না।
كتاب الصلاة
عن أبي مرثد الغنوي رضي الله عنه مرفوعا: لا تجلسوا على القبور ولا تصلوا إليها
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-৯৭২; সুনান আবু দাউদ, হাদীস-৩২২৯; সুনান তিরমিযি, হাদীস-১০৫০]
হাদীসের ব্যাখ্যা:
কবরে বসার ফলে কবরকে অসম্মানিত করা হয়। হাদীস থেকে জানা যায় যে, এতে কবরবাসী কষ্ট অনুভব করে। আর কবরের দিকে মুখ করে সালাত আদায়ে নিষেধাজ্ঞার মূলে রয়েছে উম্মাতকে শিরক থেকে রক্ষা করা।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)