ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২০
নামাযের অধ্যায়
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো নবী সশব্দে সুললিতভাবে কুরআন পাঠ করলে আল্লাহ যেভাবে তা শ্রবণ করেন সেভাবে আর কিছুই তিনি শ্রবণ করেন না।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ما أذن الله لشيء كأذنه لنبي (حسن الصوت) يتغنى بالقرآن يجهر به

হাদীসের তাখরীজ (সূত্র):

মুসলিমের দ্বিতীয় বর্ণনায়: সুন্দর কণ্ঠস্বরের অধিকারী নবী সুললিতভাবে সশব্দে কুরআন পাঠ করলে...)। [সহীহ মুসলিম, হাদীস-৭৯২; সুনান আবু দাউদ, হাদীস ১৪৭৩; সুনান নাসায়ি, হাদীস-১০১৭]

বুখারিও হাদীসটি সঙ্কলিত করেছেন। [হাদীস নং-৫০২৪, ৭৪৮২ ও ৭৫৪৪]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)