ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৩৬
নামাযের অধ্যায়
ডানে ও বামে দুই সালাম
(৫৩৬) সামুরাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে, আমরা ইমামের সালামের উত্তর দেব এবং আমরা পরস্পরকে ভালোবাসব এবং একে অপরকে সালাম দেব, (বাযযারের বর্ণনায়:) সালাতের মধ্যে।
كتاب الصلاة
عن سمرة رضي الله عنه قال: أمرنا النبي صلى الله عليه وسلم أن نرد على الإمام وأن نتحاب وأن يسلم بعضنا على بعض وزاد البزار : في الصلاة

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ, হাকিম ও বাযযার। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-১০০১; সুনান ইবন মাজাহ, হাদীস-৯২১; মুস্তাদরাক হাকিম, হাদীস-৯৯৫; মুসনাদ বাযযার, হাদীস-৪৫৬৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান