ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫২৯
নামাযের অধ্যায়
তাশাহহুদের পরে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা
(৫২৯) আবু হুরাইরা রা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ শেষ তাশাহহুদ সমাপ্ত করবে তখন যেন সে আল্লাহর নিকট চারটি বিষয় থেকে আশ্রয় চায়: জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর পরীক্ষা-সমস্যা থেকে এবং মাসীহ দাজ্জালের অকল্যাণ থেকে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا فرغ أحدكم من التشهد الآخر فليتعوذ بالله من أربع: من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر المسيح الدجال
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-৫৮৮; সুনান আবু দাউদ, হাদীস-৯৮৩; সুনান নাসায়ি, হাদীস-১৩১০; সুনান ইবন মাজাহ, হাদীস-৯০৯]
হাদীসের ব্যাখ্যা:
[এই আশ্রয় প্রার্থনার দুআর বাক্যগুলো হাদীসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। পাঠক সাধারণের সুবিধার্থে তার একটি পাঠ প্রদত্ত হল: اللهم اني اعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال -সম্পাদক]