ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৭৩
নামাযের অধ্যায়
শুধুমাত্র তাকবীরে তাহরীমা ছাড়া দুইহাত না উঠানো
(৪৭৩) ইবন মাসউদ রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ), আবু বাকর রা. ও উমার রা.র সাথে সালাত আদায় করেছি। তাঁরা সালাত শুরু করার সময় ছাড়া তাঁদের হাতগুলো উঠাতেন না।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر رضي الله عنهما فلم يرفعوا أيديهم إلا عند استفتاح الصلاة
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু ইয়া'লা, দারাকুতনি ও বাইহাকি । হাদীসটি হাসান)।** [সুনান দারাকুতনি, হাদীস-১১৩৩; মুসনাদ আবু ইয়া'লা, হাদীস-৫০৩৯; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-২৫৩৪]
দারাকুতনি, যাইলায়ি, হাইসামি প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)
দারাকুতনি, যাইলায়ি, হাইসামি প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)