ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৬
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬৬) আনাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) সাজদায় ও দুইহাত উঠাতেন ।
كتاب الصلاة
عن أنس رضي الله عنه مرفوعا : رفع اليدين في السجود

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি রাফউল ইয়াদাইন বিষয়ক পুস্তিকায় সহীহ সনদে সঙ্কলন করেছেন) । [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৪৩৪]

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, এ সকল হাদীস মানসুখ বা রহিত হওয়ার কোনো দলীল নেই । যারা সাজদার সময় হাত উঠানোর হাদীসগুলো মানসুখ বলে দাবি করেন এবং যারা তাকবীরে তাহরীমা ছাড়া অন্য সময় হাত উঠাতে নিষেধ করেন উভয় দলের অবস্থা একই রূপ। নিম্নের হাদীস দিয়ে দলীল দেওয়া সঠিক নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান