ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬০
নামাযের অধ্যায়
দুইহাত উঠানো শুরুতে, রুকুতে, সাজদায়, প্রত্যেক উঠা, নামা, বসা, ও দুই সাজদার মাঝে
(৪৬০) ইবন উমার রা. থেকে বর্ণিত, তিনি তার দুইহাত উঠাতেন প্রত্যেক নামা, উঠা, রুকু, সাজদা, দাঁড়ানো, বসা ও দুই সাজদার মাঝে ।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما: أنه كان يرفع يديه في كل خفض ورفع وركوع وسجود وقيام وقعود وبين السجدتين

হাদীসের তাখরীজ (সূত্র):

[তাহাবি, শারহু মুশকিলিল আসার, হাদীস-৫৮৩১]
[গ্রন্থকার টীকায় বলেন, 'ইবন হাজার বলেছেন, বর্ণনাটি শায'। তাহাবিও বর্ণনাটিকে শায বলেছেন। দেখুন: ইবন হাজার, ফাতহুল বারি ২/২২৩। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান