ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৯২
নামাযের অধ্যায়
স্বাধীন নারীগণ ও ক্রীতদাসীগণের আবৃতব্য গুপ্তাঙ্গ
(৩৯২) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, মাথার কাপড় ছাড়া আল্লাহ কোনো বয়ঃপ্রাপ্তা বা সাবালিকা নারীর সালাত কবুল করেন না ।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: لا يقبل الله صلاة حائض إلا بخمار

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ, আবু দাউদ, ইবন মাজাহ, তিরমিযি, হাকিম ও ইবন খুযাইমা । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। হাকিম ও ইবন খুযাইমা হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৫১৬৭; সুনান আবু দাউদ, হাদীস-৬১৪; সুনান তিরমিযি, হাদীস-৩৭৭; সুনান ইবন মাজাহ, হাদীস-৬৫৫; মুস্তাদরাক হাকিম, হাদীস-৯১৭; সহীহ ইবন খুযাইমা, হাদীস-৭৭৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান