ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৭২
নামাযের অধ্যায়
পবিত্রতা সহকারে দাঁড়িয়ে আযান দেওয়া
(৩৭২) আব্দুল জাব্বার ইবন ওয়ায়িল বলেন, তার পিতা ওয়ায়িল ইবন হুজর রা. বলেছেন, প্রতিষ্ঠিত হক ও মাসনুন সুন্নত হল, কেউ পবিত্রতা ছাড়া আযান দিবে না এবং দাঁড়িয়ে ছাড়া আযান দিবে না।
كتاب الصلاة
عن عبد الجبار بن وائل عن أبيه قال: حق وسنة مسنونة أن لا يؤذن الرجل إلا وهو طاهر ولا يؤذن إلا وهو قائم

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাইহাকি হাসান সনদে। বাইহাকি এই বর্ণনাকে যুহরি থেকে, তিনি আবু হুরাইরা রা. থেকে তার মত হিসাবে সহীহ বলে উল্লেখ করেছেন)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৮৪০ ও ১৮৫৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান