ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩২৪
নামাযের অধ্যায়
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৪) রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিলাল রা.কে বলেন, তুমি ফজরের সালাত আলোকিত করবে; যেন মানুষেরা তাদের নিক্ষিপ্ত তীরের স্থানগুলো পর্যন্ত দেখতে পায়।
كتاب الصلاة
عن رافع بن خديج قال: قال النبي صلى الله عليه وسلم لبلال: أسفر بصلاة الصبح حتى يرى القوم مواقع نبلهم. لفظ الطبراني: نور بصلاة الصبح حتى يبصر القوم مواقع نبلهم من الإسفار

হাদীসের তাখরীজ (সূত্র):

(তায়ালিসি। সনদ হাসান । এই হাদীসটি তাবারানিও হাসান সনদে সঙ্কলিত করেছেন। তার বর্ণনার শব্দ: 'তুমি ফজরের সালাত আলোকিত করবে; যেন সকালের আলোয় মানুষেরা তাদের নিক্ষিপ্ত তীরের স্থানগুলো দেখতে পায়'। [মুসনাদ তায়ালিসি, হাদীস-১০০৩; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৪৪১৪]
এই অর্থে কাতাদা রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী সঙ্কলন করেছেন বাযযার, যার সনদের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এই মর্মে আব্দুল্লাহ ইবন মাসউদ ও আলী রা.র মতামত সঙ্কলন করেছেন তাহাবি, যেগুলোর সনদ সহীহ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান