ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩২৩
নামাযের অধ্যায়
আলোকিত করে ফজরের সালাত আদায় করা মুসতাহাব
(৩২৩)রাফি' ইবন খাদীজ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা ফজরের সালাতকে আলোক উদ্ভাসিত করে আদায় করবে; কারণ এভাবে আদায় করলে পুরস্কার বেশী হবে।
كتاب الصلاة
عن رافع بن خديج رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أسفروا بالفجر فإنه أعظم للأجر
হাদীসের তাখরীজ (সূত্র):
(চার সুনান-গ্রন্থ প্রণেতা। তিরমিযি ও ইবনুল কাত্তান হাদীসটিকে সহীহ বলেছেন। সুয়ুতি হাদীসটিকে মুতাওয়াতির বলে গণ্য করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৪২৪; সুনান তিরমিযি, হাদীস-১৫৪; সুনান নাসায়ি, হাদীস-৫৪৮; সুনান ইবন মাজাহ, হাদীস-৬৭২]