ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১৩
নামাযের অধ্যায়
মেঘলা দিনে মুসতাহাব সময়
(৩১৩) উমার রা. বলেছেন, যদি মেঘলা দিন হয় তাহলে যুহরের সালাত দেরি করে (শেষ ওয়াক্তে) আদায় করবে এবং আসরের সালাত আগে (প্রথম ওয়াক্তে) আদায় করবে ।
كتاب الصلاة
عن عمر رضي الله عنه موقوفا: إذا كان يوم غيم فأخروا الظهر وعجلوا العصر

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি ইবন হাজার আসকালানি ‘ফাতহুল বারি’ গ্রন্থে উল্লেখ করেছেন । এই হাদীসের মূল সহীহ বুখারিতে মেঘলা দিনে আসরের সালাত বিষয়ে বুরাইদার মাওকুফ হাদীসে বিদ্যমান)। [ইবন হাজার, ফাতহুল বারি ২/৬৬; ইবন বাত্তাল, শারহুল বুখারি ২/২১৩; সহীহ বুখারি, হাদীস-৫৫৩, ৫৯৪]
tahqiqতাহকীক:তাহকীক চলমান