ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১২
নামাযের অধ্যায়
মেঘলা দিনে মুসতাহাব সময়
(৩১২) তাবিয়ি আব্দুল আযীয ইবন রুফাই (মৃঃ ১৩০ হি.) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মেঘের দিনে আসরের সালাত আগে আদায় করবে ।
كتاب الصلاة
عن عبد العزيز بن رفيع مرفوعا: عجلوا صلاة العصر في يوم الغيم... عجلوا صلاة النهار في يوم الغيم وأخروا المغرب
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি সায়ীদ ইবন মানসুর সঙ্কলন করেছেন। হাদীসটি মুরসাল, তবে তাবিয়ি পর্যন্ত সনদ শক্তিশালী। আবু দাউদের বর্ণনায় আব্দুল আযীযের এই হাদীসে বলা হয়েছে, মেঘের দিনে তোমরা দিনের সালাত আগে আদায় করবে এবং মাগরিব দেরি করে আদায় করবে। আবু দাউদের মুরসালটি শক্তিশালী)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৬২৮৮; মারাসীল আবু দাউদ, হাদীস-১৩; ইবন হাজার, ফাতহুল বারি ২/৬৬]