ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ২৭
- সামগ্রিক মূলনীতিসমূহ
যে ব্যক্তির অপরাধ লেখা হয় না
(২৭) আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি কি জান না যে, তিনব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: ১. পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে চেতনা ফিরে না পায়, ২. অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ সে বালিগ বা প্রাপ্তবয়স্ক না হয় এবং ৩. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হয় ।
كتاب الجامع
عن علي رضي الله عنه أنه قال: ألم تعلم أن القلم رفع عن ثلاثة: المجنون حتى يفيق وعن الصبي حتّى يدرك وعن النائم حتى يستيقظ.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি, তাহাবি ও ইবন মাজাহ মাওকূফ হিসাবে)।** [সহীহ বুখারি ৭/৪৫; সুনান ইবন মাজাহ, হাদীস-২০৪২; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৩২৭৪]
** [হাদীসটি গ্রন্থকারের ইঙ্গিতের আলোকে সংযোজিত। ইমাম বুখারি তা'লীকরূপে মাওকুফ হিসাবে এবং তাহাবি ও ইবন মাজাহ মারফূ' বা রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে সঙ্কলন করেছেন। - সম্পাদক]
** [হাদীসটি গ্রন্থকারের ইঙ্গিতের আলোকে সংযোজিত। ইমাম বুখারি তা'লীকরূপে মাওকুফ হিসাবে এবং তাহাবি ও ইবন মাজাহ মারফূ' বা রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে সঙ্কলন করেছেন। - সম্পাদক]