মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৮. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২৭৫
বিবাহ-শাদীর অধ্যায়
মুতআ বিবাহ হারাম
হাদীস - ২৭৫

হযরত ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) খায়বরের যুদ্ধের বছর পালিত গাধার গোশত খাওয়া এবং নারীদের সাথে মুতআ বিবাহ করা থেকে নিষেধ করেছেন।
كتاب النكاح
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ غَزْوَةِ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ، وَعَنْ مُتْعَةِ النِّسَاءِ»

হাদীসের ব্যাখ্যা:

অন্য কোন কোন হাদীসে গাধার সাথে খচ্চরেরও উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) এ উভয় প্রকার পশুর হারাম হওয়ার ঘোষণা দিয়েছেন। এগুলোও হারাম পশুদের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান