আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৪২
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ (ﷺ) -এর বার্ধক্য (চুল সাদা হওয়া)
৪২।সুফয়ান ইবন ওয়াকী (রাহঃ)... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ সাহাবা-ই-কিরাম আরয করেন, ইয়া রাসূলাল্লাহ্! আমরা আপনার বয়োবৃদ্ধ হওয়ার স্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ করছি। তিনি বললেনঃ হুদ এবং তদনুরূপ সূরাগুলো আমাকে বার্ধক্যে উপনীত করেছে।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ : قَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، نَرَاكَ قَدْ شِبْتَ ، قَالَ : قَدْ شَيَّبَتْنِي هُودٌ وَأَخَوَاتُهَا.
হাদীসের ব্যাখ্যা:
নবী করীম ﷺ প্রকৃতিগতভাবে উৎকৃষ্ট স্বাস্থ্য ও শারীরিক শক্তির অধিকারী ছিলেন। বার্ধক্যের প্রভাব তাঁর শরীরে ও স্বাস্থ্যের উপর বিলম্বে প্রকাশ পাওয়া খুব স্বাভাবিক ছিল। কুরআনের উপরোল্লিখিত সূরাসমূহে আখিরাত ও আখিরাতে অবিশ্বাসীদের শাস্তির বিবরণ রয়েছে। এসব সূরা নবী করীম ﷺ-এর শরীরের উপর প্রভাব বিস্তার করেছিল। এসব সূরার অধ্যয়ন তাঁর মনে প্রবল আল্লাহ-ভীতির সৃষ্টি করত। যেহেতু মানুষের মনের সঙ্গে শরীরের সম্পর্ক রয়েছে, তাই তাঁর মানসিক অবস্থা তাঁর শরীরের উপর প্রভাব বিস্তার করেছিল। এই হাদীস থেকে বুঝা যায়, আল্লাহর ভয় ও পরকালের চিন্তায় নবী করীম ﷺ-এর মনের অবস্থা কিরূপ ছিল। বস্তুত ভয় ও চিন্তা মানুষকে দ্রুত বৃদ্ধ করে ফেলে। পবিত্র কুরআনেও একথা বলা হয়েছে যে, "কিয়ামতের দিন শিশুদের বৃদ্ধ করে ফেলবে।"
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: