আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৮৫২
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
অন্যের হারানো জিনিস পাওয়া গেলে তার বিধান।
৮৫২। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি পথে পড়ে থাকা জিনিস পেয়ে তা নিয়ে ইবনে উমার (রাযিঃ)-র কাছে এসে বলে, আমি পতিত জিনিস পেয়েছি। এ ব্যাপারে আপনি আমাকে কি করতে বলেন? ইবনে উমার (রাযিঃ) বলেন, এ সম্পর্কে ঘোষণা দিতে থাকো। সে বললো, তা করেছি। তিনি বলেন, আরো ঘোষণা দিতে থাকো। সে বললো, কয়েক বার ঘোষণা দিয়েছি। তিনি বলেন, আমি তোমাকে এটা খাওয়ার নির্দেশ দিতে পারি না। তুমি ইচ্ছা করলে তা নাও তুলে নিতে পারতে (এখন এর হেফাজত করা তোমার কর্তব্য, কেননা এটা তোমার কাছে একটি আমানত)।
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ رَجُلا وَجَدَ لُقَطَةً، فَجَاءَ إِلَى ابْنِ عُمَرَ، فَقَالَ: إِنِّي وَجَدْتُ لُقَطَةً، فَمَا تَأْمُرُنِي فِيهَا؟ قَالَ ابْنُ عُمَرَ: عَرِّفْهَا، قَالَ: قَدْ فَعَلْتُ، قَالَ: زِدْ، قَالَ: قَدْ فَعَلْتُ، قَالَ: لا آمُرُكَ أَنْ تَأْكُلَهَا، لَوْ شِئْتَ لَمْ تَأْخُذْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৮৫২ | মুসলিম বাংলা