আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
হাদীস নং: ৮৫১
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
অন্যের হারানো জিনিস পাওয়া গেলে তার বিধান।
৮৫১। ইবনে শিহাব যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার (রাযিঃ)-র যমানায় হারানো উট ধরে রাখা হতো না। এমনকি তা বাচ্চা প্রসব করতো, কিন্তু কেউ তাতে হাত লাগাতো না। এভাবে যখন উছমান (রাযিঃ)র-র যুগ এলো তখন তিনি তা চিনে রাখার এবং হারানো প্রাপ্তির ঘোষণা দেয়ার নির্দেশ দিলেন। এরপর (মালিক না পাওয়া গেলে) তা বিক্রি করে দেয়া হতো। অতঃপর মালিক এসে গেলে তাকে বিক্রয়লব্ধ অর্থ ফেরত দেয়া হতো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, উভয় পন্থাই উত্তম। ইমাম চাইলে তা মুক্ত ছেড়ে দিবে এবং তার মালিক এসে তা হস্তগত করবে। যদি এর ক্ষতি হওয়ার আশংকা থাকে অথবা তা দেখাশুনা করার মতো লোক না থাকে, তবে তা বিক্রি করে দিবে এবং এর বিক্রয়মূল্য নিজের কাছে রাখবে। অতঃপর তার মালিক এসে গেলে কোন দোষ নেই (তাকে মূল্য ফেরত দিবে)।

كتاب اللقطة
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ، أَنَّ ضَوَالَّ الإِبِلِ كَانَتْ فِي زَمَنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ إِبِلا مُرْسَلَةً تَنَاتَجُ، لا يَمَسُّهَا أَحَدٌ، حَتَّى إِذَا كَانَ مِنْ زَمَنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَمَرَ بِمَعْرِفَتِهَا، وَتَعْرِيفِهَا، ثُمَّ تُبَاعُ، فَإِذَا جَاءَ صَاحِبُهَا أُعْطِيَ ثَمَنَهَا ".
قَالَ مُحَمَّدٌ: كِلَا الْوَجْهَيْنِ حَسَنٌ، إِنْ شَاءَ الإِمَامُ تَرَكَهَا حَتَّى يَجِيءَ أَهْلُهَا، فَإِنْ خَافَ عَلَيْهَا الضَّيْعَةَ، أَوْ لَمْ يَجِدْ مَنْ يَرْعَاهَا فَبَاعَهَا، وَوَقَّفَ ثَمَنَهَا حَتَّى يَأْتِيَ أَرْبَابُهَا فَلا بَأْسَ بِذَلِكَ