আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৭৬৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
শস্য ইত্যাদি হস্তগত করার পূর্বে বিক্রি করা নিষেধ।
৭৬৯। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করেছে, সে যেন তা হস্তগত করার পূর্বে বিক্রি না করে ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। অনুরূপভাবে যে কোন খাদ্যশস্য বা অন্য কোন জিনিস ক্রয় করার পর তা হস্তগত করার পূর্বে বিক্রি করা ঠিক নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-ও এই কথা বলেছেনঃ

أما الذي نهى عنه رسول الله ﷺ فهو الطعام أن يباع حتى يقبض

“রাসূলুল্লাহ ﷺ আমার হস্তগত করার পূর্বে যে জিনিস বিক্রি করতে নিষেধ করেছেন তা হচ্ছে এই খাদ্যশস্য।”
ইবনে আব্বাস (রাযিঃ) আরো বলেন, সব জিনিসের বিক্রয়ের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে বলে আমি মনে করি। ইমাম আবু হানীফারও এই মত। তবে তিনি জায়গা-জমি ও ঘর-বাড়িসহ স্থাবর প্রকৃতির সম্পত্তির বেলায় তা হস্তগত করার পূর্বে বিক্রি করার অনুমতি ব্যক্ত করেছেন। কিন্তু আমাদের মতে, স্থাবর প্রকৃতির সম্পত্তিও হস্তগত করার পূর্বে বিক্রি করা জায়েয নয়।
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنِ ابْتَاعَ طَعَامًا فَلا يَبِعْهُ حَتَّى يَقْبِضَهُ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَكَذَلِكَ كُلُّ شَيْءٍ بِيعَ مِنْ طَعَامٍ أَوْ غَيْرِهِ فَلا يَنْبَغِي أَنْ يَبِيعَهُ الَّذِي اشْتَرَاهُ حَتَّى يَقْبِضَهُ، وَكَذَلِكَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، قَالَ: أَمَّا الَّذِي نَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ.
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: وَلا أَحْسَبُ كُلَّ شَيْءٍ إِلا مِثْلَ ذَلِكَ.
فَبِقَوْلِ ابْنِ عَبَّاسٍ نَأْخُذُ، الْأَشْيَاءُ كُلُّهَا مِثْلُ الطَّعَامِ، لا يَنْبَغِي أَنْ يَبِيعَ الْمُشْتَرِي شَيْئًا اشْتَرَاهُ حَتَّى يَقْبِضَهُ، وَكَذَلِكَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ إِلا أَنَّهُ رَخَّصَ فِي الدُّورِ وَالْعَقَارِ وَالأَرَضِينَ الَّتِي لا تُحَوَّلُ أَنْ تُبَاعَ قَبْلَ أَنْ تُقْبَضَ، أَمَّا نَحْنُ فَلا نُجِيزُ شَيْئًا مِنْ ذَلِكَ حَتَّى يُقْبَضَ

হাদীসের ব্যাখ্যা:

এ নির্দেশের উদ্দেশ্যও এটাই যেন কোন ঝগড়া সৃষ্টি না হয়। আলোচ্য হাদীসে যদিও কেবল খাদ্য (অর্থাৎ শস্য)-এর উল্লেখ রয়েছে তবে অস্থাবর সম্পদের বেলায়ও এটাই নির্দেশ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)