আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১০- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৭৮
- নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
কূপ খনন করার সময় চাপা পড়ে মারা গেলে তার দিয়াত।
৬৭৮ । আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “পশুর আঘাতে দণ্ড নেই, কূপে পড়াতে দণ্ড নেই, খনিতে দণ্ড নেই এবং ভূগর্ভে প্রাপ্ত সম্পদের এক-পঞ্চমাংশ (যাকাত) আদায় করতে হবে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। “জুবার” শব্দের অর্থ বৃথা অর্থাৎ কারো রক্তমূল্য বৃথা যাওয়া। 'আজমা' এমন জন্তুকে বলা হয়, যা চরে বেড়ানোর জন্য ছেড়ে দেয়া হয় এবং তা কোন ব্যক্তিকে আহত করে বা শিং দিয়ে খোঁচা মারে। কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে কূপ খনন বা খনিজদ্রব্য উত্তোলনের কাজে নিয়োগ করলে এবং সে তাতে চাপা পড়ে মারা গেলে এর কোন দিয়াত নেই। আর খনি থেকে সোনা, রূপা, সীসা, তামা বা লোহা যা পাওয়া যায়, তার এক-পঞ্চমাংশ (যাকাত) আদায় করতে হবে। ইমাম আবু হানীফা এবং অধিকাংশ হানাফী ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الديات
بَابُ: الْبِئْرِ جُبَارٌ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «جَرْحُ الْعَجْمَاءِ جُبَارٌ، وَالْبِئْرُ جُبَارٌ، وَالْمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الْخُمْسُ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَالْجُبَارُ الْهَدَرُ، وَالْعَجْمَاءُ الدَّابَّةُ الْمُنْفَلِتَةُ تَجْرَحُ الإِنْسَانَ، أَوْ تَعْقِرُهُ، وَالْبِئْرُ وَالْمَعْدِنُ، الرَّجُلُ يَسْتَأْجِرُ الرَّجُلَ يَحْفُرُ لَهُ بِئْرًا وَمَعْدِنًا، فَيَسْقُطُ عَلَيْهِ، فَيَقْتُلَهُ، فَذَلِكَ هَدَرٌ، وَفِي الرِّكَازِ الْخُمْسُ، وَالرِّكَازُ مَا اسْتُخْرِجَ مِنَ الْمَعْدِنِ مِنْ ذَهَبٍ، أَوْ فِضَّةٍ، أَوْ رَصَاصٍ، أَوْ نُحَاسٍ، أَوْ حَدِيدٍ، أَوْ زَيْبَقٍ، فَفِيهِ الْخُمْسُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

হাদীসের তাখরীজ (সূত্র):

** নিয়োগকারীর ত্রুটির কারণে কূপ অথবা খনিতে শ্রমিকগণ দুর্ঘটনার শিকার হলে এজন্য তাকে দায়ী হতে হবে। হানাফী মাযহাবমতে খনিতে সোনা-রূপা পাওয়া গেলে তার চল্লিশ ভাগের একভাগ যাকাত হিসাবে প্রদান করতে হবে। কিন্তু বর্তমান কালে খনিজ সম্পদ সাধারণত সরকারী মালিকানাধীন থাকে। কোন এলাকায় খনিজ সম্পদ পাওয়া গেলে সরকার সেখানকার জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দান করে জনস্বার্থের খাতিরে সেই জমি নিজ মালিকানায় অধিগ্রহণ করে। সরকারী সম্পদের উপর কোনরূপ যাকাত বা কর আরোপিত হয় না। সুতরাং খনিজ সম্পদের উপর এখন আর এক-পঞ্চমাংশ (যাকাত) আরোপিত হবে না (অনুবাদক)।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)