আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান
হাদীস নং: ৬৫২
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
গর্ভবতী পশুর পেটের বাচ্চা যবেহ করার বর্ণনা।
৬৫২। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোন উষ্ট্রী যবেহ করা হলে ও তার পেটে পূর্ণাংগ বাচ্চা থাকলে এবং তার গায়ে লোম গজালে তা ভিন্নভাবে যবেহ করার প্রয়োজন নেই – তার মাকে যবেহ করাই তার যবেহ বলে গণ্য হবে। বাচ্চা পেট থেকে জীবন্ত বের হলে তা যবেহ করা প্রয়োজন—যাতে তার পেটের রক্ত বের হয়ে যেতে পারে।
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: ذَكَاةُ الْجَنِينِ ذَكَاةُ أُمِّهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «إِذَا نُحِرَتِ النَّاقَةُ فَذَكَاةُ مَا فِي بَطْنِهَا ذَكَاتُهَا إِذَا كَانَ قَدْ تَمَّ خَلْقُهُ، وَنَبَتَ شَعْرُهُ فَإِذَا خَرَجَ مِنْ بَطْنِهَا ذُبِحَ حَتَّى يَخْرُجَ الدَّمُ مِنْ جَوْفِهِ»