আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৪২
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
যবেহ করার বর্ণনা।
৬৪২। মুআয ইবনে সাদ (রাযিঃ) অথবা সাদ ইবনে মুআয (রাযিঃ) থেকে বর্ণিত। কাব ইবনে মালেক (রাযিঃ)-র একটি বাঁদী সালআ নামক স্থানে তার মেষপাল চরাতো। পালের একটি মেষ মরার উপক্রম হলো। সে এর কাছে গিয়ে একটি পাথর দিয়ে তা যবেহ করলো। এর সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -কে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ “এতে কোন দোষ নেই, তোমরা তা খেতে পারো।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। শিরা কেটে দিতে এবং রক্ত প্রবাহিত করতে সক্ষম এমন যে কোন জিনিস দিয়ে যবেহ করা যেতে পারে। এতে কোন দোষ নেই। কিন্তু নখ, দাঁত ও হাড়, এর যে কোন একটি দিয়ে যবেহ করা মাকরূহ। ইমাম আবু হানীফা এবং আমাদের অধিকাংশ ফিকহবিদের এই মত।
كتاب الضحايا وما يجزئ منها
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ رَجُلٍ مِنَ الأَنْصَارِ، أَنَّ مُعَاذَ بْنَ سَعْدٍ، أَوْ سَعْدَ بْنَ مُعَاذٍ أَخْبَرَهُ، أَنَّ جَارِيَةً لِكَعْبِ بْنِ مَالِكٍ كَانَتْ تَرْعَى غَنَمًا لَهُ بِسَلْعٍ فَأُصِيبَتْ مِنْهَا شَاةٌ، فَأَدْرَكَتْهَا، ثُمَّ ذَبَحَتْهَا بِحَجَرٍ، فَسُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ: لا بَأْسَ بِهَا كُلُوهَا "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، كُلُّ شَيْءٍ أَفْرَى الأَوْدَاجَ وَأَنْهَرَ الدَّمَ فَذَبَحْتَ بِهِ فَلا بَأْسَ بِذَلِكَ إِلا السِّنَّ وَالظُّفْرَ وَالْعَظْمَ، فَإِنَّهُ مَكْرُوهٌ أَنْ تَذْبَحَ بِشَيْءٍ مِنْهُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)