আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান
হাদীস নং: ৬৪৩
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
যবেহ করার বর্ণনা।
৬৪৩। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলতেন, যে জিনিস শিরা কেটে দিতে সক্ষম–তোমার নিরুপায় অবস্থায় এমন কোন জিনিস দিয়ে যবেহ করায় কোন দোষ নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। এসব জিনিস দিয়ে যবেহ করায় কোন দোষ নেই— তা আমরা পূর্বেই উল্লেখ করেছি। কিন্তু বিচ্ছিন্ন দাঁত অথবা নখ দিয়ে যদি যবেহ করা হয় এবং এর সাহায্যে শিরা কেটে দেয়া হয় ও রক্ত প্রবাহিত হয় – তবে যবেহকৃত পশুর গোশত খাওয়া জায়েয, যদিও তা দিয়ে যবেহ করা মাকরূহ। কিন্তু দাঁত ও নখ যদি বিচ্ছিন্ন না হয় তবে তার সাহায্যে যবেহ করলে তা মৃত বলে গণ্য হবে এবং তা খাওয়া হারাম। ইমাম আবু হানীফারও এই মত ।

كتاب الضحايا وما يجزئ منها
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ كَانَ يَقُولُ: «مَا ذُبِحَ بِهِ إِذَا بَضَعَ فَلا بَأْسَ بِهِ إِذَا اضْطُرِرْتَ إِلَيْهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِذَلِكَ كُلِّهِ عَلَى مَا فَسَّرْتُ لَكَ، وَإِنْ ذُبِحَ بِسِنٍّ أَوْ ظُفْرٍ مَنْزُوعَيْنِ فَأَفْرَى الأَوْدَاجَ وَأَنْهَرَ الدَّمَ أُكِلَ أَيْضًا، وَذَلِكَ مَكْرُوهٌ، فَإِنْ كَانَا مَنْزُوعَيْنِ فَإِنَّمَا قَتَلَهَا قَتْلًا فَهِيَ مَيْتَةٌ لا تُؤْكَلُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى