আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান

হাদীস নং: ৬৪১
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
যবেহ করার বর্ণনা।
৬৪১। আতা ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি তার একটি উষ্ট্রী উহুদ এলাকায় চরাচ্ছিল। হঠাৎ এর মৃত্যুর উপক্রম হলো। সে তা একটি ধারালো কাঠ দিয়ে যবেহ করলো। অতঃপর রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এসে তা খাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলো। তিনি বলেনঃ কোন অসুবিধা নেই, তোমরা তা খেতে পারো।
كتاب الضحايا وما يجزئ منها
بَابُ: الذَّبَائِحِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلا كَانَ يَرْعَى لِقْحَةً لَهُ بِأُحُدٍ، فَجَاءَهَا الْمَوْتُ فَذَكَّاهَا بِشِظَاظٍ، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِهَا، فَقَالَ: «لا بَأْسَ بِهَا كُلُوهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান