আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৫৯১
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
ইদ্দাত চলাকালে রূপচর্চা করা মাকরূহ।
৫৯১। উম্মুল মুমিনীন হাফসা (রাযিঃ) অথবা আয়েশা (রাযিঃ) অথবা উভয়ের সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ আল্লাহ এবং আখেরাতের উপর ঈমান আনয়নকারী কোন নারীর পক্ষে কোন মৃতের জন্য তিন দিনের বেশী শোক প্রকাশ করা হালাল নয়। কিন্তু স্বামীর বেলায় এর ব্যতিক্রম আছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। স্ত্রীর জন্য এটাই উপযুক্ত যে, ইদ্দাত চলাকালে স্বামীর জন্য শোক প্রকাশ করবে এবং ইদ্দাত অতিবাহিত না হওয়া পর্যন্ত রূপচর্চার জন্য তৈল ও সুরমা ব্যবহার করবে না। ইমাম আবু হানীফা এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।

كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، عَنْ حَفْصَةَ، أَوْ عَائِشَةَ، أَوْ عَنْهُمَا جَمِيعًا، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يَحِلُّ لامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاثِ لَيَالٍ إِلا عَلَى زَوْجٍ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، يَنْبَغِي لِلْمَرْأَةِ أَنْ تُحِدَّ عَلَى زَوْجِهَا حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا، وَلا تَتَطَيَّبُ، وَلا تَدَّهِنُ لِزِينَةٍ، وَلا تَكْتَحِلُ لِزِينَةٍ، حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا