আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৫৯০
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
ইদ্দাত চলাকালে রূপচর্চা করা মাকরূহ।
৫৯০। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। আবু উবাইদের কন্যা সাফিয়্যার চোখে অসুখ হয়েছিল। তিনি তখন (স্বামী) আব্দুল্লাহর মৃত্যুতে শোক পালন করছিলেন। তিনি চোখে সুরমা ব্যবহার করেননি। এমনকি তার চোখ ময়লায় ভরে গিয়েছিল।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইদ্দাত চলাকালে সাজসজ্জার উদ্দেশ্যে সুরমা ব্যবহার করবে না এবং সুগন্ধিও লাগাবে না। কিন্তু সাদা কোন জিনিস ব্যবহারে দোষ নেই। কেননা তা সাজসজ্জা করার জন্য নয়। ইমাম আবু হানীফা এবং আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الطلاق
بَابُ: مَا يُكْرَهُ لِلْمَرْأَةِ مِنَ الزِّينَةِ فِي الْعِدَّةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ صَفِيَّةَ بِنْتَ أَبِي عُبَيْدٍ اشْتَكَتْ عَيْنَيْهَا وَهِيَ حَادٌّ عَلَى عَبْدِ اللَّهِ بَعْدَ وَفَاتِهِ، فَلَمْ تَكْتَحِلْ حَتَّى كَادَتْ عَيْنَاهَا أَنْ تَرْمَصَا، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لا يَنْبَغِي أَنْ تَكْتَحِلَ بِكُحْلِ الزِّينَةِ، وَلا تَدَّهِنَ، وَلا تَتَطَيَّبَ، فَأَمَّا الذُّرُورُ وَنَحْوُهُ فَلا بَأْسَ بِهِ، لأَنَّ هَذَا لَيْسَ بِزِينَةٍ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৫৯০ | মুসলিম বাংলা