আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৫৯২
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
মৃত্যুর অথবা তালাকের ইদ্দাত চলাকালে স্বামীর বাড়ির বাইরে স্ত্রীর যাওয়া সম্পর্কে।
৫৯২। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি কাসিম ইবনে মুহাম্মাদ এবং সুলায়মান ইবনে ইয়াসারকে আলোচনা করতে শুনেছেন যে, ইয়াহ্ইয়া ইবনে সাঈদ ইবনুল আস (নিজ স্ত্রী) আব্দুর রহমান ইবনুল হাকামের কন্যাকে তিন তালাক দিলেন। আব্দুর রহমান তাকে নিজ বাড়িতে নিয়ে গেলেন। আয়েশা (রাযিঃ) মদীনার গভর্নর মারওয়ানকে বলে পাঠালেন, আল্লাহ্‌কে ভয় করো এবং মেয়েটিকে তালাকদাতা স্বামীর বাড়ীতে ফেরত পাঠাও। সুলায়মানের বর্ণনায় আছে, মারওয়ান বলে পাঠালেন, আব্দুর রহমানকে প্রতিরোধ করার ক্ষমতা আমার নেই। আসেমের বর্ণনায় আছে, মারওয়ান বললেন, আপনি কি ফাতিমা বিনতে কায়েসের ঘটনা অবহিত নন? আয়েশা (রাযিঃ) বলেন, ফাতিমার হাদীস বর্ণনা না করলে তোমার কোন ক্ষতি ছিলো না। মারওয়ান বলেন, স্বামীর বাড়ী থেকে ফাতিমার চলে যাওয়ার কারণ যদি উভয়ের পরিবারের মধ্যে বিরাজমান ঝগড়া হয়ে থাকে তাহলে সেই একই কারণ এখানেও বিদ্যমান আছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। স্বামী স্ত্রীকে যে ঘরে তালাক দিয়েছে অথবা যে ঘরে স্বামী মারা গেছে ইদ্দাত চলাকালে সেই ঘর থেকে তার বের হওয়া নিষেধ-তা এক তালাক হোক অথবা একাধিক তালাক। ইমাম আবু হানীফা এবং আমাদের অধিকাংশ ফিক্হবিদের এটাই সাধারণ মত।
كتاب الطلاق
بَابُ: الْمَرْأَةِ تَنْتَقِلُ مِنْ مَنْزِلِهَا قَبْلَ انْقِضَاءِ عِدَّتِهَا مِنْ مَوْتٍ أَوْ طَلاقٍ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ، " أَنَّهُ سَمِعَهُمَا يَذْكُرَانِ أَنَّ يَحْيَى بْنَ سَعِيدِ بْنِ الْعَاصِ طَلَّقَ بِنْتَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَكَمِ الْبتَّةَ، فَانْتَقَلَهَا عَبْدُ الرَّحْمَنِ، فَأَرْسَلَتْ عَائِشَةُ إِلَى مَرْوَانَ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ: اتَّقِ اللَّهَ وَارْدُدِ الْمَرْأَةَ إِلَى بَيْتِهَا، فَقَالَ مَرْوَانُ فِي حَدِيثِ سُلَيْمَانَ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ غَلَبَنِي، وَقَالَ فِي حَدِيثِ الْقَاسِمِ: أَوَمَا بَلَغَكِ شَأْنُ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ؟ قَالَتْ عَائِشَةُ: لا يَضُرُّكَ أَنْ لا تَذْكُرَ حَدِيثَ فَاطِمَةَ، قَالَ مَرْوَانُ، إِنْ كَانَ بِكِ الشَّرُّ فَحَسْبُكِ مَا بَيْنَ هَذَيْنِ مِنَ الشَّرِّ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا يَنْبَغِي لِلْمَرْأَةِ أَنْ تَنْتَقِلَ مِنْ مَنْزِلِهَا الَّذِي طَلَّقَهَا فِيهِ زَوْجُهَا طَلاقًا بَائِنًا، أَوْ غَيْرَهُ، أَوْ مَاتَ عَنْهَا فِيهِ حَتَّى تَنْقَضِيَ عِدَّتُهَا، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান