আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫২৯
- হজ্ব - উমরার অধ্যায়
একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের প্রস্তাব দেয়া ঠিক নয়।
৫২৯। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমাদের কেউ যেন তার ভাইয়ের প্রস্তাবের উপর (বিবাহের) প্রস্তাব না দেয়।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফা (রাহঃ) ও হানাফী মাযহাবের অধিকাংশ ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب الحج
بَابُ: الرَّجُلِ يَخْطُبُ عَلَى خِطْبَةِ أَخِيهِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنّ رَسُولَ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لا يَخْطُبُ أَحَدُكُمْ عَلَى خِطْبَةِ أَخِيهِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** ইমাম মালেক (র) বলেন, “উভয় পক্ষ বিবাহে সম্মত হয়ে গেলে সেখানে অন্যের বিবাহের প্রস্তাব দেয়া নিষেধ।” অন্যথায় একই পাত্রীর জন্য একাধিক প্রস্তাব দেয়া যেতে পারে। এতে উপযুক্ত পাত্র বাছাই করা সহজ হয় (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান