আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৬
- নামাযের অধ্যায়
দুই ঈদের নামাযের পূর্বে অথবা পরে নফল নামায পড়া।
২৩৬। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) ঈদুল ফিতরের দিন ঈদের নামাযের পূর্বে অথবা পরে নফল নামায পড়তেন না।**
أبواب الصلاة
بَابُ: صَلاةِ التَّطَوُّعِ قَبْلَ الْعِيدِ أَوْ بَعْدَهُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، «أَنَّهُ كَانَ لا يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلاةِ وَلا بَعْدَهَا»

হাদীসের তাখরীজ (সূত্র):

** সহীহ সনদ সূত্রে রাসূলুল্লাহ ﷺ থেকে ঈদের নামাযের পূর্বে অথবা পরে কোন নফল নামায আছে বলে প্রমাণিত নেই। সাহাবাদের কর্মনীতিও তাই ছিল। তবে ইবনে মাজার একটি বর্ণনায় আছে যে, রাসূলুল্লাহ ﷺ ঈদের নামাযের পূর্বে কোন নফল নামায পড়তেন না, কিন্তু নামাযশেষে বাড়িতে পৌঁছে দুই রাকআত নফল পড়তেন (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান