আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫৭- আকীকার অধ্যায়

হাদীস নং: ৫০৭৬
আন্তর্জাতিক নং: ৫৪৭১ - ৫৪৭২
- আকীকার অধ্যায়
২৮৯৫. ‘আকীকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা
৫০৭৬। আবু নু‘মান (রাহঃ) ......... সালমান ইবনে ‘আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সন্তানের সাথে আকীকা সম্পর্কিত।
সালমান ইবনে ‘আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, সন্তানের সাথে আকীকা সম্পর্কিত। তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত (অর্থাৎ আকীকার জন্তু যবেহ) কর এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও।
كتاب العقيقة
باب إِمَاطَةِ الأَذَى عَنِ الصَّبِيِّ، فِي الْعَقِيقَةِ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، قَالَ مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ. وَقَالَ حَجَّاجٌ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا أَيُّوبُ وَقَتَادَةُ وَهِشَامٌ وَحَبِيبٌ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَقَالَ غَيْرُ وَاحِدٍ عَنْ عَاصِمٍ، وَهِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ قَوْلَهُ. وَقَالَ أَصْبَغُ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ حَدَّثَنَا سَلْمَانُ بْنُ عَامِرٍ الضَّبِّيُّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ، فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى ".

হাদীসের ব্যাখ্যা:

এসব হাদীস থেকে স্পষ্ট বুঝা যায় যে, আকীকার মধ্যে দু'টি কাজই থাকে। (১) সন্তানের মাথা মুড়িয়ে দেওয়া, আর (২) তার পক্ষ থেকে শোকরানা ও ফিদয়া হিসাবে পশু যবেহ করা। এ দু'টি কাজের মধ্যে একটি বিশেষ যোগসূত্র ও সম্বন্ধ রয়েছে, আর এটা মিল্লাতে ইবরাহীমীর প্রতীক বিশেষ। হজ্বের মধ্যে এ দু'টি কাজের এরূপ জোড়মিল রয়েছে। হাজীগণ কুরবানীর পর মাথা মুণ্ডন করেন। এ দৃষ্টিতে আকীকা কার্যত এ ঘোষণাও যে, আমাদের সম্পর্ক ও যোগসূত্র আল্লাহর বন্ধু ইবরাহীম (আঃ)-এর সাথে রয়েছে এবং এ সন্তানটিও মিল্লাতে ইবরাহীমীরই একজন সদস্য।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)