শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬৩০৯
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩০৯। ফাহদ ইবন সুলায়মান ..... ইবরাহীম তায়মী বলেন, আমার পিতা (ইয়াযীদ ইবন শারীক ইবন তারিক তাইমী) বলেন, একবার হযরত আলী (রাযিঃ) পাকা ইঁটের মিম্বরে দাঁড়িয়ে আমাদেরকে খুতবা দিলেন। তখন তিনি তরবারি সজ্জিত ছিলেন, যার সাথে একখানা সহীফা ঝুলন্ত ছিল। তিনি বললেন, আল্লাহর কসম, কিতাবুল্লাহ্ এবং এই সহীফার মধ্যে যা কিছু আছে, তা ব্যতীত আমাদের নিকট কোন কিতাব নেই, যা আমরা পাঠ করি। অতঃপর তিনি সহীফাখানা খুলে দিলেন তখন দেখা গেল, তার মধ্যে রয়েছে, আ-ইর হতে সাওর পর্যন্ত মদীনা হচ্ছে হারাম।
كتاب الصيد والذبائح والأضاحي
بَابُ صَيْدِ الْمَدِينَةِ
6309 - حَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ قَالَ: ثنا أَبِي قَالَ ثنا الْأَعْمَشُ قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ التَّيْمِيُّ , قَالَ حَدَّثَنِي أَبِي , قَالَ: خَطَبَنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ عَلَى مِنْبَرٍ مِنْ آجُرٍّ , وَعَلَيْهِ سَيْفٌ فِيهِ صَحِيفَةٌ مُعَلَّقَةٌ بِهِ , فَقَالَ: وَاللهِ مَا عِنْدَنَا مِنْ كِتَابٍ نَقْرَؤُهُ إِلَّا كِتَابَ اللهِ , وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ ثُمَّ نَشَرَهَا , فَإِذَا فِيهَا: «الْمَدِينَةُ حَرَامٌ , مِنْ عَيْرٍ إِلَى ثَوْرٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৩০৯ | মুসলিম বাংলা