শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬৩১০
শিকার,জবাই ও কুরবানীর বিধান
মদীনার শিকার প্রসঙ্গ
৬৩১০। ইবরাহীম ইবন মারযূক..... ইসমাঈল ইবন মুহাম্মাদ হযরত আমের ইবন সা'দ (রাযিঃ) হতে বর্ণনা করেন, একবার হযরত সা'দ (রাযিঃ) তার আক্বীক্ব-এ অবস্থিত প্রাসাদে সাওয়ার অবস্থায় গমন করেন, তখন সেখানে একজন গোলামকে একটা গাছ কাটতে কিংবা পাতা ছিঁড়তে দেখতে পেলেন। আবু জাফর বলেন, আমার ধারণা, এ হাদীসের মধ্যে এ কথাও রয়েছে, অতঃপর তিনি তার থেকে (গোলামের থেকে) কেড়ে নেয়া জিনিস নিয়ে নিলেন। তারপর যখন তিনি ফিরে এলেন, তখন গোলামের লোকজন তার নিকট এসে তাদের গোলাম থেকে ছিনিয়ে নেয়া জিনিসপত্র ফিরিয়ে দেয়ার জন্য কথা বলল। তখন হযরত সা'দ বললেন, এমন বস্তু ফিরিয়ে দেয়া হতে আল্লাহর পানাহ, যা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে নফল (অতিরিক্ত গনীমতের মাল) হিসেবে প্রদান করেছেন। এ কথা বলে তিনি তাদের নিকট তা ফিরিয়ে দিতে অস্বীকার করলেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6310 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، " أَنَّ سَعْدًا، رَكِبَ إِلَى قَصْرِهِ بِالْعَقِيقِ , فَوَجَدَ غُلَامًا يَقْطَعُ شَجَرَةً أَوْ يَحْتَطِبُهُ، قَالَ أَبُو جَعْفَرٍ رَضِيَ اللهُ عَنْهُ أَظُنُّ فِيهِ: فَأَخَذَ سَلَبَهُ فَلَمَّا رَجَعَ , أَتَاهُ أَهْلُ الْغُلَامِ , فَكَلَّمُوهُ أَنْ يَرُدَّ عَلَيْهِمْ مَا أَخَذَ مِنْ غُلَامِهِمْ. فَقَالَ: «مَعَاذَ اللهِ أَنْ أَرُدَّ شَيْئًا نَفَّلَنِيهِ رَسُولُ اللهِ , وَأَبَى أَنْ يَرُدَّهُ إِلَيْهِمْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান