শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬৩০৮
শিকার,জবাই ও কুরবানীর বিধান
ضبع (হায়েনা) খাওয়া জায়েয কি, জায়েয নয়
৬৩০৮। ইব্‌ন আবু দাউদ..... আবু হুরায়রা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেন

রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বর্ণিত এসব হাদীস দ্বারা দাঁতবিশিষ্ট হিংস্র পশু খাওয়া যে নিষিদ্ধ, তা প্রমাণিত হলো এবং রাসূলুল্লাহ্ (ﷺ) হতেও এ সম্পর্কে মুতাওয়াতির সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। অতএব যখন দাঁতবিশিষ্ট হিংস্র পশুর অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে তার হুকুম থেকে বের হবে না যাবত না সেটা এর থেকে ব্যতিক্রম বলে দলীল দ্বারা প্রমাণিত হবে। এটাই ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও মুহাম্মাদ (রাহঃ)-এর মাযহাব।
كتاب الصيد والذبائح والأضاحي
6308 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ الْبِرْكِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ فَقَدْ قَامَتِ الْحُجَّةُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَهْيِهِ عَنْ أَكْلِ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ , وَتَوَاتَرَتْ بِذَلِكَ الْآثَارُ عَنْهُ. [ص:191] فَلَا يَجُوزُ أَنْ يَخْرُجَ مِنْ ذَلِكَ الضَّبُعُ , إِذَا كَانَتْ ذَاتَ نَابٍ مِنَ السِّبَاعِ , إِلَّا بِمَا يَقُومُ عَلَيْنَا بِهِ الْحُجَّةُ بِإِخْرَاجِهَا مِنْ ذَلِكَ. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান