শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২১৩
শিকার,জবাই ও কুরবানীর বিধান
কুরবানীর দিনে ইমামের কুরবানী করার পূর্বে যে ব্যক্তি কুরবানী করল।
৬২১৩। আব্দুল্লাহ্ ইবন মুহাম্মাদ ইব্‌ন খাশীশ ...... হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ) -এর নামায আদায় করার পূর্বে একটা ছােট ছাগল যবেহ করল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তােমার পরে আর অন্য কারাে জন্য (এই ছােট বাচ্চা ছাগল) যথেষ্ট হবে না এবং তাকে তিনি নামাযের পূর্বে যবেহ করতে নিষেধ করলেন।
আবু জাফর বলেন, এখানে প্রমাণিত হলাে যে, নিষেধের উদ্দেশ্য হচ্ছে, ঈদের নামায পড়ার পূর্বে কুরবানী না করা। রাসূলুল্লাহ (ﷺ) -এর যবেহ করার পূর্বে যবেহ্ না করা, তাঁর নিষেধাজ্ঞার উদ্দেশ্য নয়। আর নামাযের পরে তাদের জন্য যবেহ করা জায়েয হবার ঘােষণা দেয়া উদ্দেশ্য না হলে তাে নামাযের পূর্বে যবেহ করা হতে তাদেরকে নিষেধ করা জায়েয হয় না। আর নামাযের পর যবেহ করা জায়েয না হলে নামাযের কথা উল্লেখ করারও কোন প্রয়ােজন হয় না। হযরত জাবির (রাযিঃ) ব্যতীত অন্যান্য সাহাবা-ই কিরাম নবী (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الصيد والذبائح والأضاحي
6213 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا الْحَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ رَجُلًا ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَتُودًا جَذَعًا. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُجْزِئُ عَنْ أَحَدٍ بَعْدَكَ» وَنَهَى أَنْ يَذْبَحُوا قَبْلَ أَنْ يُصَلِّيَ قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ النَّهْيَ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا قُصِدَ بِهِ إِلَى النَّهْيِ عَنِ الذَّبْحِ قَبْلَ الصَّلَاةِ , لَا قَبْلَ ذَبْحِهِ , وَهُوَ لَا يَجُوزُ أَنْ يَنْهَاهُمْ عَنِ الذَّبْحِ قَبْلَ أَنْ يُصَلِّيَ إِلَّا وَهُوَ يُرِيدُ بِذَلِكَ إِعْلَامَهُمْ إِبَاحَةَ الذَّبْحِ لَهُمْ بَعْدَ مَا يُصَلِّي , وَإِلَّا لَمْ يَكُنْ لِذِكْرِهِ الصَّلَاةَ مَعْنًى. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا عَنْ غَيْرِ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يُوَافِقُ هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান