শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান
হাদীস নং: ৬২১৪
আন্তর্জাতিক নং: ৬২১৬
শিকার,জবাই ও কুরবানীর বিধান
কুরবানীর দিনে ইমামের কুরবানী করার পূর্বে যে ব্যক্তি কুরবানী করল।
৬২১৪-১৬। ইবরাহীম ইবন মারক ...... শা'বী হযরত বারা ইব্ন আযিব (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ (ﷺ) ঈদুল আযহার দিনে বাকী নামক স্থানে বের হয়ে এলেন এবং প্রথমে তিনি দু রাকআত নামায আদায় করলেন, অতঃপর আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, এ দিনে প্রথম যে ইবাদত আমাদের পালন করতে হবে, তা হলাে ঈদুল আযহার নামায আদায় করা। অতঃপর আমরা ফিরে এসে কুরবানী করব। যে এ নিয়ম পালন করল, সে আমাদের সুন্নত মুতাবিক আমল করল। আর যে এর পূর্বে যবেহ করল, তার মনের উচিত যে, এটা কোন কুরবানী হলাে না, যা হলাে তা তার পরিবারের জন্য গােশতের ব্যবস্থা। যার জন্য সে ত্বরা করেছে। তখন আমার মামা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ ! আমি (নামাযের পূর্বে) যবেহ করেছি এবং এখন আমার নিকট ছয় মাস পূর্ণ একটা ছাগল আছে, যা দুবছরের ছাগল অপেক্ষা উত্তম। তখন। বললেন, তুমি সেটাই যবেহ কর কিন্তু তােমার পরে অন্য কারাে জন্য এটা জায়েয হবে না।
মুহাম্মাদ ইবন আলী ইবন দাউদ ...... যুবায়দ, মানসুর, দাউদ ইবন আওন ও মুজালিদ শা'বা হতে বর্ণনা করেন, আর এ হাদীসের মতন যুবাইদ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি শা'বীকে এখানে মসজিদের খুঁটির নিকট হযরত বারা (রাযিঃ) হতে বর্ণনা করতে শুনেছি। যদি আমি তার নিকটবর্তী হতাম তবে তার স্থানটি আমি তােমাদেরকে দেখিয়ে দিতাম। অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করলেন।
আবু বাকরা, ...... শা'বী হযরত বারা (রাযিঃ) হতে অনুরূপ বর্ণনা করেন। অবশ্য তার বর্ণনায় রয়েছে,اذبحها , ولا تزكي جذعة بعد তুমি সেটা যবেহ কর। কিন্তু পরে আর কখনও ছ'মাসের ছাগল যবেহ করা যাবে না।
আলােচনাঃ আবু জাফর তাহাভী (রাহঃ) বলেন, এ হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) -এর বক্তব্য, “আমাদের এদিনে প্রথম ইবাদাত হলাে ঈদুল আযহার নামায আদায় করা। অতঃপর ফিরে গিয়ে কুরবানী করা।" যে ব্যক্তি তা করলাে সে আমাদের সুন্নত মুতাবিক আমল করল।" এ হাদীস দ্বারা তিনি আমাদের জানিয়ে দিলেন যে, কুরবানীর দিনে ইবাদত হলাে, প্রথম নামায, তার পর কুরবানীর পশু যবেহ করা। এটা এ কথাই প্রমাণ করে যে, যে কাজের মাধ্যমে কুরবানীর পশু যবেহ করা হালাল হয়, তা হলাে ঈদুল আযহার নামায। ঈদের নামাযের পর ইমামের যবেহ করা (অন্যের যবেহ করা জায়েয হবার জন্য) শর্ত নয়। এ হাদীস এ কথাও প্রমাণ করে যে, নামাযের পর কুরবানী করার হুকুম নামাযের পূর্বে কুরবানী করার হুকুমের বিপরীত। আর রাসূলুল্লাহ (ﷺ) হতে বিষয়টি হযরত বারা (রাযিঃ) ব্যতীত অন্যান্য সাহাবা-ই কিরামও বর্ণনা করেছেন।

كتاب الصيد والذبائح والأضاحي
6214 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، وَوَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَا: ثنا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الْيَامِيِّ، قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَضْحَى إِلَى الْبَقِيعِ , فَبَدَأَ , فَصَلَّى رَكْعَتَيْنِ , ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: «إِنَّ أَوَّلَ نُسُكِنَا فِي يَوْمِنَا هَذَا , أَنْ نَبْدَأَ بِالصَّلَاةِ , ثُمَّ نَرْجِعَ , فَنَنْحَرَ , فَمَنْ فَعَلَ ذَلِكَ , فَقَدْ وَافَقَ سُنَّتَنَا , وَمَنْ ذَبَحَ قَبْلَ ذَلِكَ , فَإِنَّمَا هُوَ لَحْمٌ عَجَّلَهُ لِأَهْلِهِ , لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ» . فَقَامَ خَالِي فَقَالَ: يَا رَسُولَ اللهِ , إِنِّي ذَبَحْتُ , وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ , فَقَالَ: " اذْبَحْهَا , وَلَا تُجْزِئُ , أَوْ لَا تُوفِي , عَنْ أَحَدٍ بَعْدَكَ
6215 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ دَاوُدَ، قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي زُبَيْدٌ، وَمَنْصُورٌ , وَدَاوُدُ , وَابْنُ عَوْنٍ , وَمُجَالِدٌ , عَنِ الشَّعْبِيِّ،. وَهَذَا حَدِيثُ زُبَيْدٍ , قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، هَاهُنَا يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ، عِنْدَ سَارِيَةٍ فِي الْمَسْجِدِ , وَلَوْ كُنْتُ قَرِيبًا مِنْهَا , لَأَخْبَرْتُكُمْ بِمَوْضِعِهَا , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ [ص:173]
6216 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو الْمُطَرِّفِ بْنُ أَبِي الْوَزِيرِ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ , عَنْ زُبَيْدٍ , عَنِ الشَّعْبِيِّ , عَنِ الْبَرَاءِ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , إِلَّا أَنَّهُ قَالَ اذْبَحْهَا , وَلَا تُزَكِّي جَذَعَةً بَعْدُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَفِي هَذَا الْحَدِيثِ قَوْلُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ نُسُكِنَا فِي يَوْمِنَا هَذَا , أَنْ نُصَلِّيَ , ثُمَّ نَرْجِعَ , فَنَنْحَرَ , فَمَنْ فَعَلَ ذَلِكَ , فَقَدْ وَافَقَ سُنَّتَنَا. فَأَخْبَرَ أَنَّ النُّسُكَ فِي يَوْمِ النَّحْرِ , هُوَ صَلَاةٌ , ثُمَّ الذَّبْحُ بَعْدَهَا. فَدَلَّ ذَلِكَ عَلَى أَنَّ مَا يَحِلُّ بِهِ الذَّبْحُ , هُوَ الصَّلَاةُ , لَا ذَبْحُ الْإِمَامِ الَّذِي يَكُونُ بَعْدَهَا , وَعَلَى أَنَّ حُكْمَ النَّحْرِ بَعْدَ الصَّلَاةِ , خِلَافُ حُكْمِ النَّحْرِ قَبْلَهَا. وَقَدْ رَوَى مِثْلَ هَذَا أَيْضًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ الْبَرَاءِ