শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২১২
শিকার,জবাই ও কুরবানীর বিধান
কুরবানীর দিনে ইমামের কুরবানী করার পূর্বে যে ব্যক্তি কুরবানী করল।
৬২১২। মুহাম্মাদ আব্দুল্লাহ্ ইস্পাহানী ...... ইব‌্ন আবু মুলায়কা বলেন, হযরত আব্দুল্লাহ্ ইবন যুবায়র তাকে খবর দিয়েছেন, একবার বনু তামীমের একটি কাফেলা রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট উপস্থিত হলাে। তখন হয়তন আবু বকর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! কাকা ইব‌্ন মা'বাদ ইব‌্ন যুরারা-কে তাদের আমীর নিযুক্ত করে দিন। অন্যদিকে হযরত উমর (রাযিঃ) বললেন, আক্বরা ইবন হাবিসকে তাদের আমীর বানিয়ে দিন । তখন হযরত আব বকর (রাযিঃ) বললেন, এ প্রস্তাব দ্বারা আমার বিরােধিতা করাই তােমার উদ্দেশ্য। হযরত উমর (রাযিঃ) বললেন আমার উদ্দেশ্য আপনার বিরােধিতা করা নয়। এভাবে তারা পরস্পরে বাক্য বিনিময় করতে লাগলেন, এমনকি তাদের আওয়ায বুলন্দ হয়ে গেল। অতঃপর আল্লাহ্ পাক এ আয়াত নাযিল করেন :أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللهِ وَرَسُولِهِ

তাদের দলীল হলাে, হযরত জাবির (রাযিঃ)-এর যে হাদীস উপরে বর্ণিত হয়েছে, তা এ ভাষা হতে ভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে। অতএব তা এ উলামা-ই কিরামের দলীল হতে পারে না।
كتاب الصيد والذبائح والأضاحي
6212 - مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأَصْبَهَانِيُّ , قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ , قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ , عَنِ ابْنِ جُرَيْجٍ أَنَّ ابْنَ أَبِي مُلَيْكَةَ أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ: أَنَّ رَكْبًا مِنْ بَنِي تَمِيمٍ , قَدِمُوا عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: «يَا رَسُولَ اللهِ أَمِّرِ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدِ بْنَ زُرَارَةَ» . وَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: «أَمِّرِ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ» . فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: «مَا أَرَدْتَ بِذَلِكَ إِلَّا خِلَافِي» . فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: «مَا أَرَدْتُ خِلَافَكَ» . فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا , فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ يَا {أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللهِ وَرَسُولِهِ} [الحجرات: 1] وَكَانَ مِنَ الْحُجَّةِ لَهُمْ فِي قَوْلِهِمْ , أَنَّ حَدِيثَ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ , قَدْ رُوِيَ عَلَى غَيْرِ هَذَا اللَّفْظِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান