শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৭. শুফআ এবং ইজারা অধ্যায়
হাদীস নং: ৬০২৭
শুফআ এবং ইজারা অধ্যায়
প্রতিবেশী হওয়ার কারণে শুফআর অধিকার
৬০২৭। ইব্ন আবু দাউদ ….. ইব্ন আবু মুলায়কা হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) ইরশাদ করেছেন : শরীক ব্যক্তি শুফআর অধিকারী এবং প্রত্যেক জিনিসের মধ্যেই শুফআ'র অধিকার রয়েছে।
كتاب الشفعة و الإجارات
6027 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا نُعَيْمٌ، قَالَ: ثنا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ أَبِي حَمْزَةَ السُّكَّرِيِّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الشَّرِيكُ شَفِيعٌ وَالشُّفْعَةُ فِي كُلِّ شَيْءٍ»