শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৭. শুফআ এবং ইজারা অধ্যায়
হাদীস নং: ৬০২৬
শুফআ এবং ইজারা অধ্যায়
প্রতিবেশী হওয়ার কারণে শুফআর অধিকার
৬০২৬। আহমদ ….. আমর ইব্ন দীনার, আবু বকর ইব্ন হাফস হতে বর্ণনা করেন, তিনি বলেন, একবার হযরত উমর (রাযিঃ) হযরত শুরাইহ (রাহঃ)-এর নিকট পত্র লিখেলেন তিনি যেন প্রতিবেশীর জন্য শুফআ'র ফায়সালা করেন।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে এমন হাদীস বর্ণনা করেন, যা এ কথা প্রমাণ করে যে, পথে শরীক থাকার কারণে শুফআ ওয়াজিব হয়।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্(ﷺ) হতে এমন হাদীস বর্ণনা করেন, যা এ কথা প্রমাণ করে যে, পথে শরীক থাকার কারণে শুফআ ওয়াজিব হয়।
كتاب الشفعة و الإجارات
6026 - حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ: ثنا يَعْقُوبُ، قَالَ: ثنا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، أَنَّ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُ كَتَبَ إِلَى شُرَيْحٍ أَنْ يَقْضِيَ بِالشُّفْعَةِ لِلْجَارِ الْمُلَازِقِ وَقَدْ رُوِيَ أَيْضًا عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَدُلُّ أَنَّ الشُّفْعَةَ تَجِبُ بِالشِّرْكِ فِي الطَّرِيقِ