শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৭. শুফআ এবং ইজারা অধ্যায়

হাদীস নং: ৬০২৫
শুফআ এবং ইজারা অধ্যায়
প্রতিবেশী হওয়ার কারণে শুফআর অধিকার
৬০২৫। ইব্‌ন আবু দাউদ ..... উবায়দুল্লাহ্ ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, হযরত উমর (রাযিঃ) বলেছেন, যখন সীমা নির্ধারণ করা হবে এবং লােকেরা তাদের হক চিনে নেবে, তখন আর শুফআ'র অধিকার থাকবে না।
এ হাদীস হযরত উসমান (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের সাথে সংগতিপূর্ণ এবং হযরত উসমান (রাযিঃ)-এর হাদীসে যে সম্ভাবনা রয়েছে, এ হাদীসেও সেই একই সম্ভাবনা আছে। অবশ্য হযরত উমর (রাযিঃ) হতে এ হাদীসের বিপরীত হাদীসও বর্ণিত আছে।
كتاب الشفعة و الإجارات
6025 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا يَزِيدُ بْنُ خَالِدِ بْنِ مَوْهَبٍ قَالَ: ثنا ابْنُ إِدْرِيسَ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَوْنِ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ إِذَا وَقَعَتِ الْحُدُودُ وَعَرَفَ النَّاسُ حُقُوقَهُمْ فَلَا شُفْعَةَ فَقَدْ وَافَقَ هَذَا مَا رَوَيْنَاهُ عَنْ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ وَاحْتَمَلَ مَا احْتَمَلَهُ حَدِيثُ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ. وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ خِلَافُ ذَلِكَ أَيْضًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান