শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৭. শুফআ এবং ইজারা অধ্যায়

হাদীস নং: ৬০২৮
শুফআ এবং ইজারা অধ্যায়
প্রতিবেশী হওয়ার কারণে শুফআর অধিকার
৬০২৮। মুহাম্মাদ ইব্‌ন খুযায়মা ….. আতা হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্(ﷺ) প্রত্যেক জিনিসের মধ্যে 'শুফআ'র ফায়সালা' করেছেন।

অতএব পথে যে ব্যক্তি অংশীদার, তাকেও শরীক বলা হয়। তখন সেও এর অন্তর্ভুক্ত হবে। যদি কেউ এ প্রশ্ন করে যে, আপনি তাে এ হাদীস মুতাবিক বলেন না। কারণ এ হাদীস তাে প্রত্যেক বস্তুর মধ্যেই শুফআ ওয়াজিব করে, চাই তা কোন প্রাণী হােক কিংবা অন্য কিছু। অথচ আপনি প্রাণীর মধ্যে শুফআ ওয়াজিব করেন না।
জবাবে তাকে বলা হবে, এ হাদীসের ঐ অর্থ নয়, যা আপনি বুঝেছেন; বরং অর্থ হলাে, বাড়ি ও যমীন। আর এ মতের পক্ষে দলীল হলাে, হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস :
كتاب الشفعة و الإجارات
6028 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ قَالَ: ثنا ابْنُ إِدْرِيسَ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَضَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ شَيْءٍ فَلَمَّا كَانَ الشَّرِيكُ فِي الطَّرِيقِ يُسَمَّى شَرِيكًا كَانَ دَاخِلًا فِي ذَلِكَ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِنَّهُ لَا تَقُولُ بِهَذَا الْحَدِيثِ لِأَنَّهُ يُوجِبُ الشُّفْعَةَ فِي كُلِّ شَيْءٍ مِنْ حَيَوَانٍ وَغَيْرِهِ وَأَنْتَ لَا تُوجِبُ الشُّفْعَةَ فِي الْحَيَوَانِ. قِيلَ لَهُ: لَيْسَ هَذَا عَلَى مَا ذَكَرْتُ إِنَّمَا مَعْنَى الشُّفْعَةِ فِي كُلِّ شَيْءٍ أَيْ: فِي الدُّورِ وَالْعَقَارِ وَالْأَرَضِينَ. وَالدَّلِيلُ عَلَى ذَلِكَ مَا قَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান