শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৪. উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৮৯০
উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়
ওয়াকফকৃত সদাকাসমূহ
৫৮৯০। সুলায়মান ইব্‌ন শুআয়ব তাঁর পিতা হতে …… আতা ইব্‌ন সা-ইব বলেন, আমি শুরায়হকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম, যে তার পর একটা বাড়ি তার সন্তানদের জন্য পর্যায়ক্রমে ওয়াকফ করেছে (এ সম্পর্কে আপনার মত কি?) তিনি বললেন : আমি তাে বিচার করি। আমি ফাতওয়া প্রদান করি না। অতঃপর আমি তাঁকে কসম দিয়ে জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন : আল্লাহ্ পাকের পক্ষ হতে বণ্টন করা ফারাইযের ওপর ওয়াফ করা জায়েয নয়। আর যারা কাযী ও বিচারক, তাদের জন্য এসব বিষয় সম্পর্কে অজ্ঞ থাকার কোন অবকাশ নেই। আর এ ধরনের বিষয় সম্পর্কে যে কাযী অজ্ঞ থাকবেন, দেশের শাসকদের জন্য (বিচারকার্যে) তার অনুসরণ করার কোন সুযােগ নেই। ।

অতঃপর তাঁর এই ফাতওয়াকে সাহাবা-ই কিরামের কেউ অস্বীকার করতেন না এবং পরবর্তীতে তাবিঈও কেউ তা অস্বীকার করতেন না।

হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) কর্তৃকও রাসূলুল্লাহ্(ﷺ) হতে এ বিষয়ে হাদীস বর্ণিত হয়েছে :
كتاب الهبة والصدقة
5890 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي يُوسُفَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ قَالَ: سَأَلْتُ شُرَيْحًا عَنْ رَجُلٍ جَعَلَ دَارِهِ حَبْسًا عَلَى الْآخَرِ فَالْآخَرُ مِنْ وَلَدِهِ فَقَالَ: إِنَّمَا أَقْضِي وَلَسْتُ أُفْتِي قَالَ: فَنَاشَدْتُهُ فَقَالَ: لَا حَبْسَ عَلَى فَرَائِضِ اللهِ وَهَذَا لَا يَسَعُ الْقُضَاةَ جَهْلُهُ وَلَا يَسَعُ الْأَئِمَّةَ تَقْلِيدُ مَنْ يَجْهَلُ مِثْلَهُ ثُمَّ لَا يُنْكِرُ ذَلِكَ عَلَيْهِ مُنْكِرٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا مِنْ تَابِعِيهِمْ رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ. ثُمَّ قَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا
مَا قَدْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান